চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের দেখা দিয়েছে। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রতিদিন চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগে তেমন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগীদের বাধ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের মধ্যে মাত্র ২ জন এবং জুনিয়র কনসালট্যান্টের ১৪টি পদের মধ্যে ৭ জন কর্মরত আছেন। এছাড়া ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ৮টি পদের ৬টিই খালি রয়েছে। সহকারী সার্জনের ২৮টি পদের বিপরীতে আছেন মাত্র ১০ জন। গত এক মাসে হাসপাতাল থেকে ৭ জন চিকিৎসক বদলি হলেও নতুন যোগ দিয়েছেন মাত্র একজন, যার ফলে সংকট আরও ঘনীভূত...
Developed by BDITHOST