স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে ইরানে ফের সামরিক অভিযান শুরুর জন্য প্রস্তুত আছে মার্কিন বাহিনী। যুক্তরষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ শনিবার এই হুমকি দিয়েছেন। সিঙ্গাপুরে এশিয়াভিত্তিক নিরাপত্তা জোট সাংগ্রি-লা ডায়লগের সম্মেলন শুরু হয়েছে আজ। এ সম্মেলনে অতিথি হিসেবে এসেছেন হেগসেথ। সম্মেলনে ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ‘ধৈর্য’ রেখে চলছেন যেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘ভালো চুক্তি’ হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। কিন্তু যদি শেষ পর্যন্ত চুক্তি না হয়, তাহলে ইরানে ফের হামলার জন্য সব ধরনের উপকরণ যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে উল্লেখ করে হেগসেথ বলেন, “প্রয়োজনে ফের কাজ শুরু করার ব্যাপারে আমাদের সক্ষমতা এবং প্রস্তুতির কোনো ঘাটতি নেই। (সম্ভাব্য হামলার জন্য) যত অস্ত্র-গোলাবারুদ প্রয়োজন,...
Developed by BDITHOST