স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপের ‘চুরি হওয়া’ ট্রাকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। শনিবার বিকালে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ট্রাকের কেবিন থেকে এই মরদেহটি উদ্ধার করে। এই ট্রাকটি চুরি হয়েছে দাবি করে শুক্রবার রাতে নাটোর সদর থানায় নাবিল গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, রাজশাহী থেকে টিসিবির ১৪ লাখ টাকার পণ্য নিয়ে ট্রাকটি গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রাকের চালকের বাড়ি নাটোরে। কুমিল্লা যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নাটোরের কান্দিভিটা এলাকায় ট্রাকটি রেখে চালক ও হেলপার নিজ নিজ বাড়ি চলে যান। সকালে এসে চালক আর ট্রাক পাননি বলে তিনি নাবিল গ্রুপকে জানান। তবে ট্রাক...
Developed by BDITHOST