নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১০:৪৮। ১৭ মার্চ, ২০২৬।

চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেপ্তার

মার্চ ১৫, ২০২৬ ১১:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত প্রায় পৌনে দুইটার দিকে গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. মুরশেদ আলী আকাশ উপজেলার কালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। আর গ্রেপ্তার জয়নব সিফা একই এলাকার প্রবাসী মো. মারুফ আলীর স্ত্রী।

আরও পড়ুনঃ  আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজন পরস্পরের প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরই মধ্যে পরিকল্পনা করে গত ১৩ মার্চ রাত আটটার দিকে তারা চুরির ঘটনা ঘটায়। ওই সময় বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা মো. আব্দুল মতিন ও তার স্ত্রী পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করতে গেলে অভিযুক্তরা সুযোগ নেয়।

আরও পড়ুনঃ  রাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু

পরে মো. মুরশেদ আলী আকাশ গোপনে ওই বাড়িতে প্রবেশ করে রাত আটটা থেকে প্রায় সাড়ে নয়টার মধ্যে জয়নব সিফার সহায়তায় শয়নকক্ষের বাক্স ও আলমারি থেকে বিভিন্ন স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী মো. আব্দুল মতিন গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজশাহী অ্যাডভোকেট বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের জয়

পুলিশ জানায়, অভিযানে মুরশেদ আলী আকাশের বাড়ির ছাদের স্টোররুম থেকে এক জোড়া স্বর্ণের বালা, তিনটি স্বর্ণের চেইন, চার জোড়া কানের দুল, পাঁচটি স্বর্ণের আংটি ও এক জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়।

এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।