নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী জয় সরকার (২৭)। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৬ মার্চ) বিকেলে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম সকারের দুই ছেলে-মেয়ে। ছেলে জয় সরকার গত প্রায় ৮ বছর আগে মাদকের সাথে জড়িয়ে যান। এর মধ্যে দিনাজপুর জেলার মেয়ে বৃষ্টি রানীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জয়। সন্তান মাদক থেকে দূরে থাকবে এবং ভালো হয়ে যাবে এ জন্য পারিবারিকভাবে ৫ বছর আগে বৃষ্টি রানীর সাথে বিয়ে দেওয়া হয় জয়ের। কিন্তু বিয়ের পরও তার অভ্যাস পরিবর্তন না হওয়ায় সংসারে...
Developed by BDITHOST