অনলাইন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয়ের পর জায়গা করে নিয়েছে বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় সবার উপরে। ‘জওয়ান’-এর বাজেট ছিল ৩০০ কোটি টাকা। সিনেমাটি মুক্তির পর যে গতিতে ছুটছে অচিরেই বক্স অফিস কালেকশন ছবিটি নির্মাণের খরচ তুলে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরাু। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি ছবি এটি। প্রযোজনায় শাহরুখের স্ত্রী গৌরী খান। মুক্তির পর থেকেই ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা শুরু হয়েছে অন্তর্জালজুড়ে। বলিউড সূত্রে জানা গেছে, এই ছবিতে অভিনয় একা শাহরুখ খানই পেয়েছেন ১০০ কোটি! পাশাপাশি, ছবিটি প্রযোজনা করেছে শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্বাভাবিকভাবে ছবি থেকে আয়ের লভ্যাংশ পাবেন তিনি। অর্থাৎ এই ছবির অন্য তারকাদের তুলনায় সব থেকে বেশি আয় ঢুকছে শাহরুখের...
Developed by BDITHOST