স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন,“খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছি।” শনিবার (৯ মে) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। পরে তিনি নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজেরও উদ্বোধন করেন। খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন,“স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ ধরনের...
Developed by BDITHOST