অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব সরকার গঠন করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন জনগণের ক্ষতির কারণ না হন। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি অঙ্গীকার।’ তিনি আরও বলেন, দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম ও জনগণের প্রতি আস্থা নিয়েই রাজনীতি করতে...
Developed by BDITHOST