স্টাফ রিপোর্টার : দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সম্প্রতি দেশের ১০টি জেলা হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের...
Developed by BDITHOST