স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কেবল গতানুগতিক নয়, বরং এটি দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়ার বাজেট। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাই এই বাজেটের মূল লক্ষ্য। মঙ্গলবার (২ জুন) ঢাকায় ইআরএফ অডিটোরিয়ামে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা একটি ভঙ্গুর ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দায়িত্ব নেওয়ার মাত্র এক-দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য কাজ। দেশের সকল সূচক যেখানে নিম্নগামী, সেখানে অর্থনীতিকে সচল করতে নলকূপে ওপর থেকে পানি ঢালার মতো আমাদেরও অর্থনীতিতে...
Developed by BDITHOST