স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের বয়ানই বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রীয় গতিপ্রবাহ নির্ধারণ করে। কোনো ধার করা ব্যাখ্যা কিংবা ইতিহাস বিকৃতির প্রচেষ্টা কখনো জনগণের ইচ্ছার বিকল্প হতে পারে না। আজ শনিবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ৮০-৯০ দশকের ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত ‘তারেক রহমানের ভাবনা: আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে এ দুটি আন্দোলনই জনগণের শক্তির বিজয়ের প্রতীক। তিনি বলেন, যারা জনগণের রায়কে ভয় পায়, নির্বাচনকে ভয় পায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করতে চায়, তারাই বারবার ষড়যন্ত্রের পথ...
Developed by BDITHOST