স্টাফ রিপোর্টার: সাধারণত মুরগি বা চিকেন ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তাই বছরের অন্য সময়তো বটেই রমজান মাসের ইফতারেও জুড়ি নেই ভাজা ও কাবাব করা মুরগির মাংসের। ছোট-বড় সবার মুখরোচক খাবার এটি। প্রতিদিন ইফতারের সময় ঘনিয়ে এলেই রাজশাহী নগরীর বড় বড় হোটেল-রেস্তোরাঁর বাইরে ভেসে বেড়ায় চিকেন কাবাব করা বা ভাজার সুবাস। বিশালকৃতির খাবার ট্রেতে করে সযত্নে আস্ত চিকেন কাবাব সাজিয়ে রাখা হয় থরে থরে। এর আগে চিকেনগুলো সরাসরি আগুনে বা গরম তেলের ওপর চটপটে মসলা মাখিয়ে বিশেষভাবে পুড়িয়ে বা ভেজে নেওয়া হয়। কাবাব হতে থাকা আস্ত মুরগিগুলো দেখলে অনেক ভোজনরসিক মানুষের পক্ষেই লোভ সামলানোই দায়। আদিকাল থেকেই বাঙালির খাবার প্রীতি একটু বেশিই। বলা চলে খাবারের ব্যাপারে অনেকটা সৌখিনও। নিত্য নতুন স্বাদ আর পদের অনেক খাবারকেও ভিন্ন মাত্রা দিয়ে...
Developed by BDITHOST