অনলাইন ডেস্ক : প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতীয় টেলি তারকা রাখি সাওয়ান্ত। তার করা অভিযোগের ভিত্তিতে আদিল এখন জেলে। স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও ধর্মের ব্যাপারে এখনো আগের অবস্থানেই রয়েছেন। রমজান মাসে জীবনের প্রথম রোজা পালন করছেন রাখি। এবার সেই রাখিই কি না জনসম্মুখে রোজা ভেঙে ফেললেন! এমন চিত্র ধরা পড়ল বিমানবন্দরে। দুপুরবেলা সবুজের ওপর সাদা ফুলছাপ শার্ট আর সাদা প্যান্টে ধরা দিলেন রাখি। চোখে রোদচশমা। আলোকচিত্রীরা তাকে ঘিরে ধরতেই রাখি বলে উঠলেন, ‘রোজা ভেঙে গেল! আমার রোজা ভেঙে গেল!’ সে কী! কেন? জিজ্ঞাসা করতেই চমকপ্রদ জবাব রাখির। এবার আরও অবাক করে রোজা ভাঙার কারণ জিভ বের করে দেখালেন রাখি। দেখা গেল, তার মুখে চুইংগাম। বললেন, ‘রোজা ভেঙে গেছে, কারণ আমি ভুল করে চুইংগাম চিবিয়ে...
Developed by BDITHOST