অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সব শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া ব্যক্তিদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক ব্যাখ্যা অপরিবর্তিত থাকল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ নীতি পরিবর্তনের উদ্যোগ কার্যকর হলো না। আদালত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিন জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছে। ওই আদেশে বলা হয়েছিল, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী কিংবা সাময়িক ভিসায় অবস্থানরত বিদেশিদের সন্তানরা আর জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। এটি চলতি বছরে ট্রাম্প প্রশাসনের জন্য সুপ্রিম কোর্টের দ্বিতীয় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে আদালত বিশ্বব্যাপী আমদানির ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত বিস্তৃত শুল্কনীতিও বাতিল করে দিয়েছিল। সাম্প্রতিক রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস, বিচারপতি অ্যামি কোনি ব্যারেট এবং তিনজন উদারপন্থী বিচারপতিসহ...
Developed by BDITHOST