জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের কালাইগাড়ি নামক একটি ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মরদেহের হাত-পা বাঁধা, গলায় হালকা আঘাতের চিহ্ন আছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত বৃদ্ধের নাম আবু সাঈদ (৬৫)। তিনি ক্ষেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই গভীর নলকূপের পাহারাদার হিসেবে কাজ করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ কালাইগাড়ি মাঠের মোহাম্মদের গভীর নলকূপে পাহাদারের দায়িত্বে ছিলেন। এ কারণে প্রতি রাতে তিনি গভীর নলকূপে যেতেন আবার ভোরের দিকে বাড়িতে গিয়ে মেয়ের জামাইয়ের মুরগি খামারে খাবার দিতেন। গতকাল বৃহস্পতিবারও তিনি...
Developed by BDITHOST