অনলাইন ডেস্ক : ‘মা’ অভিধানের হয়তো সবচেয়ে ছোট শব্দ। তবে এই শব্দের শক্তি আকাশ ছোঁয়া। ওপার বাংলার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ডিয়ার মা’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে তুঙ্গে ব্যস্ততা গোটা টিমের। এরই মধ্যে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে একটি পোস্ট। বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন ‘ডিয়ার মা’ এর ট্রেলার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল পরিচালক ও অভিনেত্রীর। বিশ্বাস করতে পারছিলেন না, সব ঠিক দেখছেন তো? একরাশ আনন্দ, উচ্ছ্বাস কণ্ঠে কী বললেন অনিরুদ্ধ রায়চৌধুরী ও জয়া আহসান? সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।’ সাতসকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক। পুরো টিমের কাছেই এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি। অনিরুদ্ধর কথায়,...
Developed by BDITHOST