স্টাফ রিপোর্টার : আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগ কর্তৃক ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজশাহী ক্যান্টনমেন্টের শহীদ কর্ণেল জাহিদ গেট সংলগ্ন তেরখাদিয়া এলাকায় উপস্থিত থেকে বড় এক্সাভেটর দ্বারা ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত থাকতে পারেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব...
Developed by BDITHOST