স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার (৩১ মে) রাত ৯ টায় নগরীর শাহ ডাইং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী আপোসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর এ্যাড. জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য...
Developed by BDITHOST