স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৯,১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৬ শতাংশ। একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭,৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ সাফল্যে নগরবাসী, অভিভাবক,...
Developed by BDITHOST