সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক শাখা-৪ এর স্মারক মূলে জারিকৃত প্রজ্ঞাপনের আদেশের প্রেক্ষিতে আরএমপি কর্তৃক নিন্মোক্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ৩১ জানুয়ারি হতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্রের বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/ লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর (স্থায়ী/বর্তমান) ঠিকানার নিকটস্থ থানায়/ বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। তবে এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যথাঃ (ক) আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য; (খ) বিভিন্ন সরকারী, আধাসরকারী এবং বেসরকারী দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান...
Developed by BDITHOST