স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫(অংশ-২)-১০০ তারিখ: ২৭ জানুয়ারি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৯.০১.২৬-৫২ তারিখ: ০১-০২-২০২৬ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো: (১) ট্যাক্সি ক্যাব/কার; (২) পিক আপ; (৩) মাইক্রোবাস; (৪) ট্রাক এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১৩ ফেব্রুয়ারি তারিখ দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ নিষেধাজ্ঞা নিম্নেবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে: (ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী...
Developed by BDITHOST