অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন (ইসি) আজ সকালে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ইসিতে ফলাফল পাঠানো শুরু করেন। কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের উপস্থিতি বহু কাঙ্ক্ষিত এই ফলাফল ঘোষণা করা হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণার মধ্যদিয়ে...
Developed by BDITHOST