অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম তীর্থস্থান জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। ফুটবল, হকি, হ্যান্ডবল, কাবাডিসহ বেশ কয়েকটি খেলার ভেন্যু আবার ফেডারেশনের অফিসও। স্টেডিয়ামে যত্রতত্র দোকানপাট, যানচলাচলে ক্রীড়ার প্রকৃত পরিবেশ নেই। ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়ে অনেকেই এই এলাকায় ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার করেও পারেনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক স্টেডিয়ামে ক্রীড়া পরিবেশ ফেরানোর নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, মতিঝিল জোনের ডিসিসহ অনেককে নিয়ে পুরো স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছেন। বেশ কয়েকটি দোকানে গিয়ে ভাড়ার বিষয় জিজ্ঞেস করেছেন। নির্ধারিত দোকানের বাইরে ফুটপাতেও মালামাল রাখতে দেখেছেন। সামগ্রিক পরিবেশে হতাশা ব্যক্ত করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ভীষণ হতাশ হয়েছি। আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম এবং অন্যান্য যে ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে— সেগুলোতে আমরা খেলাধুলার পরিবেশ...
Developed by BDITHOST