মুক্তার হোসেন, গোদাগাড়ী : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তিনি জামালপুরের বকশীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। ভিডিও দেখে পরিচয় শনাক্ত: সীমান্তে আটকে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি রাজশাহীতে তার পরিবারের সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিজিবি তার জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে নাগরিকত্ব নিশ্চিত...
Developed by BDITHOST