স্টাফ রিপোর্টার : প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি। ফক্সবোরোর শেষ ৩২’র ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এর মাধ্যমে এই প্রথমবারের মত বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে হেরে জার্মানি বিদায় নিল। জুলিও এনসিজো বিরতির আগে প্যারাগুয়েকে এগিয়ে দেন। কেই হাভার্টজের গোলে ৫৪ মিনিটে সমতায় ফিরে জার্মানি। এবারের টুর্নামেন্টে এটি হাভার্টজের তৃতীয় গোল। অতিরিক্ত সময়ে ভিএরআর রিভিউ জোনাথন টাহর একটি গোল বাতিল করে দেয়। টাই ব্রেকারে আত্মবিশ্বাসী প্যারাগুয়ের সামনে আর পেরে উঠেনি জার্মানরা। প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডো গিল হাভার্টজ ও নিক ওল্টেমেডের গোল রুখে দেন। কিন্তু তার সতীর্থরা দুইবার জয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন। টাহর শট বারের উপর দিয়ে চলে জেলে হোসে ক্যানালে উইনিং স্পট কিক থেকে আর কোন ভুল...
Developed by BDITHOST