অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এতে এখনও ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহনকারী ফেরিটি মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে জানায়, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করেছে।’ সংস্থাটি আরও জানায়, ‘১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’ মরদেহগুলো সংগ্রহ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দুটি ফিউনারেল পার্লারের সঙ্গে...
Developed by BDITHOST