স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইন (মিলিটারি অ্যাক্ট) অনুযায়ী জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হবে। একই অপরাধে একজন ব্যক্তির বিরুদ্ধে বেসামরিক ও সামরিক—দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার মূল বিচার তৎকালীন সময়ে সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল এবং ওই বিচারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত (ফাইন্ডিংস) রয়েছে। দীর্ঘদিন ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বর্তমান সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর...
Developed by BDITHOST