অনলাইন ডেস্ক: আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদি -এএনআই বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে। সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন। মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’ আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল।...
Developed by BDITHOST