সায়ন্থ সাখাওয়াৎ : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একটি রাজনৈতিক পট পরিবর্তনের বিষয় নয়; বরং এটি ছিল বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, জবাবদিহির সংকট এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার আকাক্সক্ষা থেকে উৎসারিত এক সামাজিক-রাজনৈতিক জাগরণ। এই অভ্যুত্থানের পেছনে কাজ করেছিল এমন একটি রাষ্ট্রের স্বপ্ন, যেখানে নাগরিকের মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। দীর্ঘ দেড় দশক আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়ে দেশবাসীর মনে এই স্বপ্ন জাগিয়েছে প্রধানত বিএনপি। বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে শুধু জেল-জুলুমের শিকার হননি, জীবনও দিয়েছেন অনেকে। গুম-খুনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। এবং এই নৃশংসতার কাজে ফ্যাসিবাদী সরকার ব্যবহার করেছে রাষ্ট্রীয় বাহিনীকে। তাই বিএনপি চেয়েছিল, রাষ্ট্রীয় বাহিনীকে যেন কোনো সরকার অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে। বিচার বিভাগে গিয়ে...
Developed by BDITHOST