অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা সুজনের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। তার পারিবারিক ও আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন এই জেলা প্রশাসক । সোমবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের অসহায় পরিস্থিতির কথা তুলে ধরেন সুজন। জুলাই আন্দোলনে আহত হয়ে সুজন এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়াও তার কর্মহীন পরিস্থিতির কারণে পরিবার অনেক সংকটে পড়েছে। এদিকে, স্ট্রোকে আক্রান্ত বাবার পাশাপাশি দায়িত্বে রয়েছে তালাকপ্রাপ্তা তার এক বোন। অন্যদিকে তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় চিকিৎসা ও সংসার ব্যয়ের চাপ আরও বেড়েছে বলে জানান তিনি। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন জানালে সুজনের...
Developed by BDITHOST