সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ নামক বইয়ের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই শিরোনামের অর্থ কি বাংলাদেশের প্রথম স্বাধীনতায় আপনারা ছিলেন না? একটা দেশের স্বাধীনতা একবার হয়, যে স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি মানচিত্র ও পতাকা দিয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এখানে নতুন বাংলাদেশ পাওয়া যায়নি। বাংলাদেশকে রাহু মুক্ত করা হয়েছে। এটিকে দয়া করে আপনারা মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না। দয়া করে স্বাধীনতার সাথে মেশাবেন না। আপনারা স্বাধীনতার বাস, ট্রেন, নৌকা মিস করেছেন, এজন্য মনে কষ্ট থাকতে পারে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ...
Developed by BDITHOST