জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিত্র এবং প্রতিটি প্রতিবাদ আমাদের ইতিহাসের একেকটি অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাসকে শুধু মনে রাখলেই চলবে না—তাকে সংরক্ষণ করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও প্রচার কেবল একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এটি দায়িত্ব, এটি চেতনার উত্তরাধিকার। দায়িত্ব ও চেতনাবোধের জায়গা থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ জনস্মৃতিতে জীবন্ত করে রাখতে তথ্য অধিদফতর (পিআইডি) বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের নির্বাচিত আলোকচিত্র নিয়ে পিআইডি ইতোমধ্যে ‘রক্তস্নাত জুলাই বিপ্লব’ শিরোনামে ফটো অ্যালবাম প্রকাশ করেছে। এই অ্যালবামে ২০২৪ সালের ৫ই জুন থেকে ৫ই আগস্ট পর্যন্ত আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনার স্থিরচিত্র স্থান পেয়েছে। এর পাশাপাশি পিআইডি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ...
Developed by BDITHOST