সংবাদ বিজ্ঞপ্তি : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে রাসিক প্রশাসক বলেন, ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষে আমি প্রিয় রাজশাহী মহানগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই তাৎপর্যপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অদম্য সাহস ও দেশপ্রেম জাতিকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মদান আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতসহ সকল জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানাই এবং তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। তাঁদের ত্যাগ ও অবদান জাতি কৃতজ্ঞতার...
Developed by BDITHOST