স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীর জুলাই শহিদদের জন্য একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ড. জোহার স্মৃতির মতো করে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করার ঘোষণা দেন তিনি। আজ শনিবার (০১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণ-অভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহিদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহিদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ১৯৬৯ সালে ড. জোহা...
Developed by BDITHOST