মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় বীরত্ব প্রদর্শনকারী আহত ‘জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে রাজশাহী ১ (গোদাগাড়ী-তাানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন জুলাই যোদ্ধারা কোনো ব্যক্তি নন তাঁরা একটি আদর্শ। তাঁরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী নাম। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে। আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার...
Developed by BDITHOST