স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬। সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। দিবটির এবারের প্রতিপাদ্য- ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষ্যে আজ ০৫ আগস্ট (বুধবার) সকাল নয়টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি...
Developed by BDITHOST