স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা তাঁতী দলের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন বাদশা, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এম মুঈদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আপনার মতো একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্ব রাজশাহী জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করায় আমরা আশাবাদী এ জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।” তারা আরও বলেন, রাজশাহী জেলা তাঁতী দল সবসময় জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বিভিন্ন সমস্যা সমাধানে...
Developed by BDITHOST