স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রাজশাহী কাজলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার আভা, জুনিয়র শিক্ষক মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় প্রশাসক মহোদয় বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও ভালোবাসা। তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো তাদের পাশে থাকা, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা। বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হলে তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী...
Developed by BDITHOST