স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিনভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হলো। রাজশাহীতে সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ মিনিটে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, "সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ...
Developed by BDITHOST