স্টাফ রিপোর্টার: এক ছাদের নিচেই মুদি দোকান, কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিকস পর্যন্ত সবই আছে। শুধু নেই আলো-বাতাস ঢোকার পরিবেশ। যদি আগুন লাগে তাহলে ধোয়া বের হওয়ারও জায়গা নেই। দমকল বাহিনীর গাড়ি ঢোকার পথ নেই, আশপাশে নেই পানির আধার। অগ্নিকাণ্ডের চরম ঝুঁকি নিয়েই চলছে রাজশাহীর সাহেববাজারের আরডিএ মার্কেট। ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, এমনকি মার্কেটটির নির্মাণকারী সংস্থা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষও (আরডিএ) মনে করে, এখানে চরম ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ঝুঁকি বিবেচনা করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মার্কেটটি ভেঙে ফেলার সুপারিশ করেছে। কিন্তু এখানে কোন ঝুঁকি আছে, তা মানতেই চান না ব্যবসায়ীরা। তারা এই মার্কেট ভাঙার বিপক্ষে মত দিয়ে আসছেন। ফলে মার্কেকটি ভাঙা হচ্ছে না। নগরীর সাহেববাজার এলাকায় অনেক আগেই রাস্তার পাশে নানা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।...
Developed by BDITHOST