অনলাইন ডেস্ক :রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালের শুরুটা ছিল আর্সেনালের জন্য স্বপ্নময়। ম্যাচের মাত্র ৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রসার্ডের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ। প্রথমার্ধে শক্ত রক্ষণ গড়ে তুলে পিএসজিকে প্রায় নিষ্ক্রিয় করে রাখে ইংলিশ ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পিএসজি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়েও উভয় দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শুরু থেকেই স্নায়ুচাপের লড়াই দেখা যায়। পিএসজির হয়ে গনসালো রামোস ও...
Developed by BDITHOST