স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের চিকিৎসা, শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে জানতে চান। আহতদের স্বজনদের সঙ্গেও তিনি কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, গত ২৪ মে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত কয়েকজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ...
Developed by BDITHOST