ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০–৭০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। সকাল সাড়ে ৭টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন। সকাল থেকে আন্দোলনকারীরা ‘রক্ত...
Developed by BDITHOST