অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। এরই মধ্যে ফিফার এক প্রযুক্তিগত ভুলে ৬০ জন ফুটবলপ্রেমী বিনামূল্যে পেয়ে যান বিশ্বকাপের টিকিট। অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। টিকিট বিক্রির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণেই ভুলবশত এসব টিকিট ইস্যু হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ৬০ জনকে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করে দেওয়া হবে। গত ৩ জুন ই-মেইলের মাধ্যমে দর্শকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানায় ফিফা। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ...
Developed by BDITHOST