অনলাইন ডেস্ক: ১৩ নভেম্বর, সালটা ছিল ১৯৮৯। রাণীগঞ্জের কয়লা খনির নিচে আর পাঁচদিনের মতোই কয়লা উত্তোলনে নেমেছিলেন খনি শ্রমিকরা। আচমকাই জলে ভরে গিয়েছিল ৩৫০ ফুট গভীর খনিতে নামার সেই সুরঙ্গটি। আটকে ছিলেন ৬৫ জন শ্রমিক। সেদিন তাদের সকলেরই প্রাণ যেতে পারত। তবে সকলের ত্রাতা হয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকলকে খনি থেকে উদ্ধার করেন যশবন্ত সিং গিল। প্রায় ৬ ঘণ্টা ধরে উদ্ধারকার্য চালান তিনি। স্টিলের ক্যাপসুলে এক এক করে শ্রমিকদের সেখান থেকে বের করে আনেন তিনি। আর সে কারণেই যশবন্ত সিং গিল ক্যাপসুল গিল নামেও পরিচিত। এই গল্পকেই পাথেয় করে আসছে অক্ষয় কুমারের সিনেমা। যেখানে যশবন্ত সিং গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ক্যাপসুল গিল। পরে নাম বদলে 'মিশন রাণীগঞ্জ : দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'...
Developed by BDITHOST