নওগাঁ প্রতিনিধি : ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৬ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে মান্দার আকাশ-বাতাস। ছয় জনের যৌথ জানাজায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী...
Developed by BDITHOST