অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ইতিহাসে নাম লেখালেন রবিউল আলম। ভাঙ্গা স্টেশন থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে পরীক্ষামূলক বিশেষ ট্রেনটি চালিয়ে তিনি পদ্মা সেতু অতিক্রম করে ৩টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে পৌঁছান প্রথম চালক হিসেবে। সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা রবিউল আলম ১৯ বছর আগে ট্রেনের সহকারী চালক হিসেবে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে কর্মজীবন শুরু করেন। রবিউল আলম বলেন, কর্মজীবন শুরু করার পর দেশের বিভিন্ন জেলায় ট্রেন চালিয়েছি। তবে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় হলো আজকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালানো। ঈশ্বরদীতে আমার মতো অনেক ট্রেনচালক রয়েছেন। সাত দিন আগে আমি যখন জানতে পারি পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো ট্রেন চালাবো আমি তখন উত্তেজিত হয়ে পড়ি। পদ্মা...
Developed by BDITHOST