অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় দিন বুধবারে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। এদিকে, হল সংসদ নির্বাচনে ১৮টি হল থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অধ্যাপক জসিম বলেন, ‘গতকাল ১২ আগস্ট মোট ৭ জন ও আজ ১৩ আগস্ট নতুন করে আরও ১৩জন মনোনয়ন সংগ্রহ করেছে। এর মধ্যে ভিপি পদে ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে। বাকি ১৫টি মনোনয়নপত্র বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে। এছাড়া গতকাল ৩ জন এবং আজকে ১...
Developed by BDITHOST