অনলাইন ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রণয়নে দেশবাসীর কাছে দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য হলো ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্স ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষাপটে কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা চেয়েছে, যাতে একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়। যদি কোনো ব্যক্তির নিকট ডাক ও টেলিযোগাযোগ খাতের জনবল নিয়োগ বা পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম, পরামর্শক নিয়োগে...
Developed by BDITHOST