এম জসীম উদ্দিন : বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গত ১৮/০৮/২০২৪ তারিখে তদন্ত করা হয়। নির্দেশ অনুসারে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি কর্তৃক প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে কমিটি বিস্তারিত প্রতিবেদনও দাখিল করেছে। বর্তমানে কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় ০২ টি ক্যাডার (ডাক ও টেলিকম) এর পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়। গত এক মাসে এ বিভাগের অধীন ৪র্থ , ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়েছে। ৩য় গ্রেডের আরও কিছু কর্মকর্তাদের তথ্য যাচাইপূর্বক এসএসবি-তে প্রেরণ করা হয়েছে যা শীঘ্রই অনুমোদিত হবে বলে আশা করা যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিভাগের অধীন যেসকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা মূল্যায়ন করার জন্য কমিটি গঠন...
Developed by BDITHOST